শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আরএসএস প্রধানের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন আসাদউদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে না এবং মুসলিমরাই সবচেয়ে বেশি কনডম ব্যবহার করছে।

ভারতের মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে এমন মন্তব্য করেছেন দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। তিনি অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান।

হায়দরাবাদে অনুষ্ঠিত এক সমাবেশের ভিডিও টুইট করেছেন ওয়াইসি। ভিডিওতে ওয়াইসিকে বলতে শোনা যায়, ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে না, বরং কমছে। মুসলমানদের সন্তান জন্মদানের ব্যবধানও বাড়ছে। দেশে কারা সবচেয়ে বেশি কনডম ব্যবহার করেন? আমরা মুসলিমরা। মোহন ভগবত এ নিয়ে কথা বলবেন না।

এর আগে, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক পরামর্শদাতা ও আরএসএসের প্রধান মোহন ভগবত মুসলিমদের উদ্দেশ্য করে বলেছিলেন, ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য একটি নীতি দরকার।

যা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। আরএসএসের বার্ষিক দশেরা সমাবেশে আরএসএসের এই প্রধান ভারতের জনসংখ্যায় ‘ধর্ম-ভিত্তিক ভারসাম্যহীনতা’ এবং ‘জোর করে ধর্মান্তকরণ’র কথাও উল্লেখ করেছিলেন।

ভারতের শীর্ষস্থানীয় কয়েকজন মুসলিম নেতার সাথে সাক্ষাতের কয়েক সপ্তাহ পর মোহন ভগবত বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মের ভিত্তিতে জনসংখ্যার ভারসাম্য আনাও একটি গুরুত্বপূর্ণ বিষয়; যা উপেক্ষা করা যায় না।’

মোহন ভগবতের এমন মন্তব্যের জবাবে ভারতের জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা-৫ এর বরাত দিয়ে বলেন, ভারতে মুসলমানদের সন্তান জন্মদানের মোট হার (টিএফআর) সর্বোচ্চ হ্রাস পেয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ