শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভারতে ৫৫০ বছরের পুরোনো মাদ*রাসায় ঢুকে জো*র করে পূজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটকে একটি ঐতিহ্যবাহী মাদরাসায় জোরপূর্বক প্রবেশ করে পূজা করেছে একদল উচ্ছৃঙ্খল জনতা।

হিন্দু ধর্মাবলম্বীদের দশেরার মিছিলের সময় গত বুধবার (৫ অক্টোবর) রাতে কর্ণাটকের বিদারে কয়েকশত বছরের পুরোনো ওই মাদরাসায় প্রবেশ করে ওই জনতা স্লোগান দেয় এবং ভবনের এক কোণে পূজা করে।

এ ঘটনায় নয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য শুক্রবারের (৭ অক্টোবর) মধ্যে কাউকে গ্রেপ্তার না করা হলে বিক্ষোভের হুমকি দিয়েছিল মুসলিম সংগঠনগুলো।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বিদারে অবস্থিত মাহমুদ গাওয়ান মাদরাসায় গত বুধবার রাতে এই ঘটনা ঘটে।

১৪৬০-এর দশকে নির্মিত এই মাদরাসাটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের মনোনীত একটি ঐতিহ্যবাহী স্থান। অর্থাৎ এটি ৫৫০ বছরেরও বেশি পুরোনো মাদরাসা। এছাড়া এই মাদরাসাটি ভারতের জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধের তালিকায়ও রয়েছে।

পুলিশ জানায়, উত্তেজিত জনতা মাদরাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে প্রবেশের পর তারা মাদরাসার সিঁড়িতে দাঁড়িয়ে ‘জয় শ্রী রাম’ এবং ‘হিন্দু ধর্মের জয়’ স্লোগান দেয়। এরপর তারা পূজা করার জন্য সেখানকার একটি ভবনের কোণায় যায়।

এর আগে স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, এই ঘটনায় নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও (তখন পর্যন্ত) কাউকে গ্রেপ্তার করা হয়নি। অবশ্য পরে চারজনকে আটকের কথা জানায় পুলিশ।

এদিকে বিদারের বেশ কয়েকটি মুসলিম সংগঠন এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আসামিদের গ্রেপ্তার না করা হলে শুত্রবার জুমার নামাজের পর ব্যাপক আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এই ঘটনার জন্য রাজ্যের ক্ষমতাসীন বিজেপিকে অভিযুক্ত করেছেন এবং এই ধরনের ঘটনাকে ‘মুসলিমদের হেয় করার’ জন্য প্রচার করার অভিযোগ তুলেছেন।

এনডিটিভি বলছে, সমালোচকরা বিজেপির বিরুদ্ধে রাজ্যের কিছু অংশকে সাম্প্রদায়িক পরীক্ষার জন্য রণক্ষেত্রে পরিণত করার অভিযোগ করেছেন।

শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা নিয়ে বিতর্কের পর এই অভিযোগগুলো উঠতে শুরু করে এবং হিন্দু গোষ্ঠীগুলো মন্দিরের মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের নিষিদ্ধ করার পর এই অভিযোগ আরও জোরদার হয়।

এর আগে গত আগস্টে কর্ণাটকের হুবলি শহরের একটি ঈদগাহ মাঠে গণেশ চতুর্থী পালন করার ঘটনা ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ