শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কুড়িগ্রামে বেফাকের মুহতামিম সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রাম জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া কর্তৃক নির্ধারিত মাদরাসাসমূহে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে এক মুহতামিম সম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামীকাল (১১ অক্টোবর) মঙ্গলবার, সকাল ১০টায় কুড়িগ্রাম সদরের উম্মুল হুদা নূরানী ও হাফিজিয়া কলেজ রােড (ফায়ার সার্ভিস সংলগ্ন) মাদরাসায় এ মুহতামিম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ আয়োজিত এ মুহতামিম সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বেফাকের সহ-সভাপতি মুফতি ফয়জুল্লাহ, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, বেফাকের সহকারী মহাসচিব মুফতি নূরুল আমীন।

এ মুহতামিম সম্মেলনে সভাপতিত্ব করবেন মুফতি আব্দুল হান্নান, জেলা সভাপতি, কুড়িগ্রাম।

কুড়িগ্রাম জেলার সংশ্লিষ্ট সকল বেফাকভুক্ত মাদরাসার মুহতামিমদের আমন্ত্রিণ জানিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ