বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

নাইজে*রিয়ায় নৌকাডুবিতে নিহত ৭৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের আনাম্বারা রাজ্যে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময়ে নৌকায় কমপক্ষে ৮০ জন আরোহী ছিল। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।

স্থানীয় সময় শুক্রবার আনাম্বারা রাজ্যের ওগবারু এলাকায় দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবরে গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি। এই দুর্ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি দেশের নৌপরিবহন ব্যবস্থায় নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন নিখোঁজদের জন্য উদ্ধারে প্রয়োজনীয় সবকিছু করতে হবে।

স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, নৌকাটি ওগবাকুবা এলাকার উদ্দেশে যাত্রা করেছিল। বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ডুবে যাওয়ার আগে নৌকাটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল এবং এটি একটি সেতুতে আঘাত করে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা এজেন্সির আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমু বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। তিনি জানিয়েছেন, পানির উচ্চতা বেশি থাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামম্বারাসহ ২৯টিই বন্যা হয়েছে। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভাসিয়ে নিয়েছে। বিপাকে পড়েছে কমপক্ষে পাঁচ লাখ মানুষ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ