বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

পুরুষ অভিভাবক ছাড়াই হজ ও ওমরায় যেতে পারবেন নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারীদের হজ বা ওমরা পালনে আর মাহরাম বা অভিভাবকের প্রয়োজন হবে না। সোমবার মিসরের রাজধানী কায়রোর সৌদি দূতাবাসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটা জানান সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, সৌদি ভ্রমণে গিয়ে হজ বা ওমরাহ পালন করতে নারীদের আর অভিভাবক বা রক্তের সম্পর্কের আত্মীয়ের দরকার পড়বে না।

ওমরাহ পালনে মুসলিম দেশগুলোর জন্য কোটা ব্যবস্থা বাতিল হয়েছে এবং ওমরাহ পালনে ইচ্ছুক সব মুসলিমের জন্য সৌদি ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ডক্টর তৌফিক আরও বলেন, হজ ও ওমরাহ পালনে সকল খরচও কমানো হয়েছে। পাশাপাশি মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিদর্শনে হয়রানি কমাতে আধুনিক প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন সেবা বাস্তবায়ন করা হয়েছে।

হজ ও ওমরাহ পালনকারীদের নুহসক প্লাটফর্মের মাধ্যমে মক্কার গ্রান্ড মসজিদের তথ্য ও সেবা পেতে রোবটের সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ