বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

বিশ্বজুড়ে করোনায় বেড়েছে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৪৬ জন। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯৬ জনের।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৬৮ লাখ ১৯ হাজার ৩৮৪ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬১ হাজার ৭৫৯ জনের।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৭ জনের এবং শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৪১ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ১ হাজার ৫৪৩ জন এবং মৃত ১৮ জন। ইতালিতে আক্রান্ত ১৫ হাজার ৮৯ জন এবং মৃত্যু ৫১ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩২ হাজার ১১৭ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের। জাপানে মৃত ৫০ জন এবং আক্রান্ত ১৩ হাজার ৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৯ হাজার ৩৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৭৯ জনের।

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৬১ জন এবং মৃত্যু হয়েছে ৯৬ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১০৬ জন এবং ৩৩ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৮১ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ