বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা মাহাথির মোহাম্মদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মাহাথির জানান, মালয়েশিয়ায় ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অরগানাইজেশনবিরোধী বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত রাজনৈতিক জোটের প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি।

১৯৮১ সালে প্রথমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাহাথির মোহাম্মদ। এরপর টানা ২২ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৩ সালে স্বেচ্ছায় অবসর নেন। ২০১৮ সালে অবসর ছেড়ে রাজনীতিতে ফিরে এসে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

এর আগে মাহাথির বলেছিলেন, আমি যদি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসি, তাহলে পাঁচ বছরের জন্য দায়িত্ব পালনের পরিকল্পনা আমার থাকবে না। তবে এখন আমার বিশ্রামের সময়। তারপরও আমি পরামর্শ দেয়ার জন্য ভূমিকা পালন করব। এটা করা যেতেই পারে। বেশ কয়েকটি দল আমাকে আবারও দেশকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছে।

মালয়েশিয়ার বর্তমান পার্লামেন্টের মেয়াদ ২০২৩ সালের ১৬ জুলাই স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হওয়ার আগেই দেশটির পার্লামেন্ট ভেঙে ১৫তম সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করতে খুব শিগগিরই বৈঠকে বসবেন শীর্ষ রাজনৈতিক নেতারা। যেখানে শীর্ষ পাঁচ নেতা প্রথমে বৈঠক করবেন। এরপর বৈঠক করবে রাজনৈতিক ব্যুরো ও সুপ্রিম কাউন্সিল।

ক্ষমতাসীন দল উমনোর মন্ত্রীরা অবিলম্বে ১৫তম সাধারণ নির্বাচনের আয়োজনে মত পোষণ করলেও অন্য মন্ত্রীরা বিশেষ করে পেরিটান নাসিওনালের (পিএন) পক্ষ থেকে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে। বারসাতু ও পিএএস মন্ত্রীরা এ বছর জাতীয় নির্বাচন আয়োজনের বিপক্ষে। কারণ, তারা চায় সরকার অর্থনীতি ও বন্যা দুর্যোগ ব্যবস্থাপনায় মনোনিবেশ করুক।

যদিও পার্লামেন্ট কবে ভেঙে দেয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মন্ত্রিসভার সব সদস্যের মতামত বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব। তার মন্ত্রিসভায় রয়েছেন ক্ষমতাসীন দল উমনোর ১১ জনসহ বিভিন্ন দলের মোট ৩১ জন মন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ