বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

মিথ্যা হলফনামার মামলায় জামিন পেলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিথ্যা হলফনামার মামলায় প্রতিরক্ষামূলক পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। দেশটির একটি আদালত তাকে জামিন দিয়েছে।

পিটিআইয়ের বিদেশি তহবিল সংগ্রহের এই মামলায় বুধবার ইসলামাবাদের হাইকোর্ট তাকে জামিন দিয়েছে।

পাঁচ হাজার রুপি মূল্যের জামানত বন্ডের বিপরীতে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডন বলেছে, পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইমরান খান এবং তার দলের সদস্যদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মিথ্যা হলফনামা জমা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলাটি নথিভুক্ত করেছে।

গত ৬ অক্টোবর ইসলামাবাদে এফআইএর বাণিজ্যিক ব্যাংক সার্কেল ইমরান খান এবং অন্যান্য পিটিআই নেতাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে। এই এফআইআর মামলা হিসাবে নথিভুক্ত হওয়ার পর ইসলামাবাদ আদালতের কাছে জামিন চেয়েছিলেন ইমরান খান।

এফআইআরে বলা হয়েছে, পিটিআই পাকিস্তানের নির্বাচন কমিশনের কাছে আরিফ মাসুদ নাকভির নামে একটি হলফনামা পেশ করেছে। যেখানে বলা হয়েছে, উটন ক্রিকেট লিমিটেডের (ডব্লিউসিএল) অ্যাকাউন্টে সংগৃহীত সব অর্থ পিটিআইয়ের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। পাকিস্তানে... এই হলফনামা মিথ্যা/জাল বলে প্রমাণিত হয়েছে।

এছাড়া ২০১৩ সালের মে মাসে ডব্লিউসিএল আরও অন্তত দুবার ভিন্ন দুটি অ্যাকাউন্টে লেনদেন করেছিল।

পরে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান প্রতিরক্ষামূলক জামিনের জন্য আবেদন দাখিল করেন। এতে তিনি বলেন, তার পরিত্রাণ দরকার, যাতে তিনি আত্মসমর্পণ করতে পারেন এবং জামিনের আবেদন গ্রহণের এখতিয়ার রয়েছে এমন আদালতের কাছে যেতে পারেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ