বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

পাকিস্তানে বাসে আগুন, নিহত ১৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা বাড়িতে ফেরার সময় তাদের বহনকারী বাসে আগুন লেগেছে। এ ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১০ জন আহত হয়েছেন। বাসে প্রায় ৩৫ জনের মতো যাত্রী ছিল।

সিন্ধুপ্রদেশের দাদু জেলার কিছু লোক নিজেদের বাড়িতে ফিরে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার রাতে বন্দর শহর করাচির সিন্ধুপ্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো বলেন, ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ যাত্রীর মৃত্যু হয়েছে, আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো।

সিন্ধুপ্রদেশের সবচেয়ে বেশি বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে দাদু জেলা অন্যতম। তবে কী কারণে আগুন লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, দৃশ্যত আগুনটি বাসের পেছনের অংশে ছড়িয়ে পড়ে যা পুরো বাসটিকে গ্রাস করে।

সূত্র: রয়টার্স।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ