বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

‘বোরকা পরলে’ এক লাখ টাকা জরিমানার প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুইজারল্যান্ডের সরকার সংসদে আইনের একটি খসড়া পাঠিয়েছে। সেই আইনে প্রস্তাব করা হয়েছে, যদি কেউ মুখ ঢাকা আইন ‘বোরকা নিষিদ্ধ’ ভঙ্গ করে তাহলে তাকে প্রায় এক হাজার ডলার জরিমানা করা হবে। বাংলাদেশের মুদ্রার তুলনায় যা এক লাখ টাকার সমান।

গত বছর সুইজারল্যান্ডে মুখ ঢাকা বা বোরকা নিষিদ্ধ নিয়ে গণভোট হয়। যেখানে ৫১.২ ভাগ মানুষ এর পক্ষে ভোট দেয়। এরপরই এবার জরিমানার বিষয়টি সামনে আনা হলো।

ওই সময় সুইজারল্যান্ডের এমন পদক্ষেপকে ইসলামফোবিক এবং যৌনতাবাদী হিসেবে সমালোচনা করা হয়েছিল।

প্রথমে মুখ ঢাকা আইন ভঙ্গ করার বিষয়টিকে অপরাধ হিসেবে গণ্য এবং ১০ হাজার ডলার জরিমানা করার কথা বলা হয়েছিল। কিন্তু পরামর্শের পর মন্ত্রীসভা এই প্রস্তাবে সম্মতি দেয়নি।

তারা বিবৃতিতে জানায়, মুখ ঢাকার বিষয়টি নিষিদ্ধ করা হচ্ছে জননিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য। শাস্তি দেওয়ার বিষয়টি মুখ্য না।

তবে স্বাস্থ্যগত বা প্রাকৃতিক কারণে মুখ ঢাকার সুযোগ রাখা হয়েছে। যেমন করোনার কারণে মুখ ঢাকা যাবে।

৮৬ লাখ মানুষ সুইজারল্যান্ডে বসবাস করেন। এরমধ্যে মাত্র ৫ ভাগ হলো মুসলিম। যাদের বেশিরভাগের আদি নিবাস ছিল তুরস্ক, বসনিয়া এবং কসভোতে।

লুসার্ন বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সুইজাল্যান্ডে মাত্র ৩০ জন নারী নিকাব পরেন বা মুখ ঢাকেন।

বিশ্বের মধ্যে মাত্র পাঁচটি দেশে উন্মুক্ত স্থানে মুখ ঢাকা নিষিদ্ধ। ২০১১ সালে ফ্রান্স পুরো মুখ ঢাকা নিষিদ্ধ করে। অন্যদিকে ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ড ও বুলগেরিয়ায় উন্মুক্ত স্থানে আংশিক অথবা পুরোপুরি মুখ ঢাকায় নিষেধাজ্ঞা আছে। সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ