আবদুল্লাহ তামিম।।
পবিত্র সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাজধানীর চৌধুরী পাড়ায় শেখ জনুরুদ্দীন দারুল কোরআন মাদরাসা প্রাঙ্গণে শুরু হলো তিন দিনব্যাপী সীরাতুন্নবী সা. বইমেলা।
শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’র যৌথ উদ্যোগ অনুষ্ঠিত এ বই মেলা চলবে ১৩, ১৪, ১৫ অক্টোবর।বইমেলায় দেশের ১৫ টি অভিজাত প্রকাশনি সংস্থা অংশ নিয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ যোহর এ বই মেলার উদ্বোধন হয়। পবিত্র সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে তিন দিন ব্যাপী এ বইমেলায় অংশ নিয়েছে রাহনুমা প্রকাশনী, হুদহুদ প্রকাশন, রুহামা পাবলিকেশন, সিয়ান পাবলিকেশন, কালান্তর প্রকাশন, সন্দীপন প্রকাশন, বায়ান প্রকাশন, সমকালীন প্রকাশন, মুহাম্মদ পাবলিকেশন, মিরর পাবলিকেশন, চেতনা, প্রকাশনী, আযান প্রকাশনী।
বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ মুহাম্মাদ ইমাদুদ্দিন নোমান, মুতাওয়াল্লি, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই নূর, মাওলানা জামিল আহমদ, লেখক মুহাদ্দিস, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, মুফতি এনায়েত কবীর, মুফতি নুরুল আলম ইসহাকী প্রমুখ।
এর আগে বইমেলা সম্পর্কে রাহনুমা প্রকাশনীর সত্বাধিকারী মাহমুদুল হাসান বলেন, বই জাতির বিবেক এবং সম্পদ। সহজে ইসলামী বইগুলো মানুষের কাছে পৌঁছে দিতে এমন আয়োজন খুবই প্রয়োজনীয়। আশা করছি, বইপ্রেমী মানুষজন এবং এলাকাবাসী উৎসব মুখর পরিবেশে এই আয়োজন পালন করবে।
যেমন দায়িত্ব তেমনিভাবে দেশের সচেতন নাগরিকদেরও। এটি তথ্যপ্রযুক্তির ভারে যখন বিশ্ব কাঁপছে, তেমনিভাবে বইকে বাঁচিয়ে রাখতে হবে আত্মার জন্য। দার্শনিক সিসোরে খ্রিষ্টপূর্ব ১০৬ বছর পূর্বে বলেছেন, বই ছাড়া একটি ঘর আত্মা ছাড়া একটি দেহের মতো। আত্মাকে বাঁচানোর জন্য বইয়ের ভূমিকা অপরিসীম।
শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় জীবন-পদ্ধতি ও শিক্ষা