বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

হিজাব ইস্যু: সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আমাদের জন্য ভালো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: হিজাব ইস্যুতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত প্রসঙ্গে আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, আদালতের সিদ্ধান্ত আমাদের জন্য ভালো এবং ইতিবাচক খবর।

গতকাল বৃহস্পতিবার কর্ণাটক হিজাব মামলায় পৃথক রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। বিচারপতি হেমন্ত গুপ্তা আবেদনগুলি খারিজ করার সময়, বিচারপতি সিধাংশু ধুলিয়া কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে দেন।

সেক্ষেত্রে বিষয়টি এখন বৃহত্তর বেঞ্চে পাঠানো হবে। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন হিজাবের পক্ষে সিদ্ধান্ত আমাদের জন্য একটি ভাল জিনিস। হিজাবকে অকারণে একটা বড় ইস্যু বানানো হয়েছিল।

ওয়াইসি বলেন, সমতার মানে এই নয় যে বৈচিত্র্য দূর করা উচিত। বাচ্চারা স্কুলে গেলে সব ধর্মের ছেলেমেয়ে দেখতে পাবে। বৈচিত্র্য সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। শিখদের স্কুলে পাগড়ি পরতে দেওয়া হয়। মানুষ সিন্দুর, মঙ্গলসূত্র পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবে। তাহলে কেন কেউ হিজাব পরতে পারবে না? সংবিধানে দেওয়া অধিকার কি আমরা এই স্কুলের গেটে রেখে দেব? অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদ মুসলিমীনের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক নয়। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত।

আমি অনেক সিদ্ধান্তের সাথে একমত নই। হিজাব ইস্যুতে দুই বিচারকের ভিন্ন মত রয়েছে। এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে, তিনি এটিকে বৃহত্তর বেঞ্চে পাঠাবেন। তিনি আরও বলেন, ভারতের নির্বাচন করার অধিকার রয়েছে। সবাই বলবে আমার মত হও, তাহলে এটা কিভাবে সম্ভব। সূত্র: আল হিলাল মিডিয়া ইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ