শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন নারীরা: স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আক্রান্ত রোগীদের মাঝে ৬২ শতাংশেরই বয়স ২০ বছরের বেশি। এছাড়া এবার এ রোগে পুরুষের তুলনায় নারীরা আক্রান্ত হচ্ছেন বেশি।

সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে।

এতে দেখা যায়, ডেঙ্গুতে আক্রান্ত ৬২ শতাংশই ২০ বছরের বেশি বয়সের। এছাড়া মোট আক্রান্তের মধ্যে ১ থেকে ৪ বছর বয়সের ৬ শতাংশ, ৫ থেকে ৯ বছরের ১০ শতাংশ, ১০ থেকে ১৪ বছরের ১০ শতাংশ ও ১৫ থেকে ১৯ বছরের ১১ শতাংশ মানুষ রয়েছেন।

এছাড়া ডেঙ্গুতে নারীদের আক্রান্ত হওয়ার হার বেশি। মোট আক্রান্তের ৫৯ দশমিক ৫ শতাংশ নারী। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪০ দশমিক ৫ শতাংশ।

এতে আরও দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেশি। মোট আক্রান্তের ৪৩ দশমিক ৪ শতাংশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এছাড়া ঢাকা উত্তরে ৪১ দশমিক ১ শতাংশ ও ঢাকার বাইরে ১৫ দশমিক ৫ শতাংশ।

এর আগে গতকাল (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৫৫ জন। এসময়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ