শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের

গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট : অংশ নিচ্ছে ৭০ দেশের তরুণেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথম গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট ২০২২ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সেন্টার আগামীকাল বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে।

কীভাবে আজকের তরুণেরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব প্রদান করতে পারে, সেই পথ অনুসন্ধানে বাংলাদেশের খুলনায় তিন দিনের এই কর্মসূচিতে একত্র হচ্ছে ৭০টি দেশ থেকে ৬৫০ জন তরুণ (১৫০ জন সশরীরে ও ৫০০ জন অনলাইনে)।

গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রতিষ্ঠাতা ও সিইও ইজাজ আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন আজ মানবতার সামনে সবচেয়ে বড় সংকট। গত ১৪ বছর ধরে বাংলাদেশি যুবকদের প্রশিক্ষণ প্রদানের পর আমি এখন জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের, বিশেষ করে দক্ষিণ মেরুর তরুণদের সংগঠিত করার জন্য একটি বৈশ্বিক সংস্থা চালু করছি। জলবায়ু পরিবর্তনের মতো একটি জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের বিশ্বব্যাপী এবং বৃহৎ পরিসরে কাজ করতে হবে। জিওয়াইএলসির লক্ষ্য তরুণদের জলবায়ুবিষয়ক সচেতনতা বৃদ্ধি করা, ব্যক্তিগতভাবে ও যৌথ পদক্ষেপ নেওয়ার জন্য তরুণদের নেতৃত্বের দক্ষতা তৈরি এবং জলবায়ু অভিবাসনের সাথে সামঞ্জস্য রেখে ব্যবসা চালু করতে সক্ষম করা।

ইজাজ আহমেদ যোগ করেন, আমরা খুলনাকে জিওয়াইএলসি সম্মেলনের উদ্বোধনী স্থান হিসেবে বেছে নিয়েছি; কারণ, খুলনা বাংলাদেশের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল। খুলনায় সম্মেলনে যোগদানকারী এই ১৫০ জন তরুণ উপকূলীয় এলাকার লাউডোভ-এ উপকূলীয় বনায়নেও অংশ নেবেন। এর মাধ্যমে আমরা স্থানীয়ভাবে পরিচালিত জলবায়ু সহিষ্ণু বিভিন্ন কার্যক্রম এর প্রচার এবং মানুষের পাশাপাশি জীববৈচিত্র্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকূলীয় বনায়নের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করব।

জলবায়ু পরিবর্তন বিষয়ে পদক্ষেপ গ্রহণে যুবকদের ক্ষমতায়নের লক্ষ্যে সামিটে অংশ নেওয়া ১০ জন প্রতিনিধিকে তাদের জলবায়ু সহিষ্ণুতা ও জলবায়ু অভিবাসনবিষয়ক প্রকল্প বাস্তবায়নের জন্য এক হাজার ডলার অনুদান প্রদান করা হবে।

গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট বিখ্যাত জলবায়ু বিষয়ক বিজ্ঞানী, নীতিনির্ধারক, উদ্যোক্তà¦