বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

যুক্তরাষ্ট্রের থিসিম ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রির সম্মাননা পেলেন মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থিসিমের পক্ষ থেকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি, জামিয়া দারুল উলূম করাচির শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহাম্মদ তাকি উসমানিকে ডক্টরেট ডিগ্রির সম্মাননা প্রদান করা হয়েছে।

ইসলামি আইন ও ফিক্বাহ শাস্ত্রে তার অসামান্য অবদানের জন্য সম্মানসূচক এ পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়াও মুফতি তাকি উসামানিকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত করা হয়।

পাকিস্তানের পত্রিকা দ্যা এলার্ট এ সংবাদ জানিয়েছে। ফ্লোরিডার ইন্টারন্যাশনাল আমেরিকান থিসিম ইউনিভার্সিটি পাকিস্তানের তিনজন আলেমকে সম্মানসূচক এ পিএইচডি ডিগ্রি দেয়। তাদের মধ্যে রয়েছেন জামিয়া দারুল উলূম করাচির ভাইস প্রেসিডেন্ট ও শরীয়ত আদালতের সাবেক বিচারপতি ড.মুফতি মুহাম্মদ তাকি উসমানি, ড.আজিজুর রহমান, ড.হাফিজ আলাউদ্দিন সারং।

গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর এহাব আল শামি, ড. হিদায়াত রহমান, ড. জাহিদ আলীর নেতৃত্বে পাকিস্তান সফরকালে, দশটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে তিনজন মূল্যবান শিক্ষাবিদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. তাকি উসমাতিকে বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান নিযুক্ত করেছেন। এদিকে একাডেমিক সার্কেল পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছে। এটিকে পাকিস্তানের জন্য একটি আন্তর্জাতিক সম্মান বলে অভিহিত করেছে।

আমেরিকান ইন্টারন্যাশনাল থিসিম ইউনিভার্সিটি একটি আধুনিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে, যেখানে শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে সাইন ইন করতে পারে, তাদের বাসস্থান থেকে গ্রুপ আলোচনায় অংশ নিতে পারে। বিশ্বের অত্যাধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে থিসিম বিশ্ববিদ্যালয় একটি। সূত্র: এলার্ট ডটকম পাকিস্তান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ