শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

হাসপাতালে ভর্তি দেওবন্দের উস্তাদুল বুখারী মুফতি আমিন পালনপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধি: দারুল উলুম দেওবন্দের উস্তাদুল বুখারী, মুফতি আমিন আহমাদ পালনপুরীর হঠাৎ করেই শারিরীক দুর্বলতা দেখা দিয়েছেন। অনেক বেশি অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুফতি ওমর ফারুক সন্ধীপী। মুফতি আমিন আহমাদ বর্তমানে যশোরের কুইন্স হস্পিটালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মুফতি ওমর ফারুক সন্ধীপী জানান, ২১ অক্টোবর (শুক্রবার) ৮ দিনের সফরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিমান যোগে যশোরের মাসনা মাদরাসায় বয়ান পেশ করতে যান। সেখানে পৌঁছার পর থেকেই অসুস্থতা বোধ করেন।

আজ শনিবার দুপুর ১২ টায় যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি আমরা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মুফতি মুহাম্মদ আমিন আহমাদ পালনপুরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুফতি ওমর ফারুক সন্ধীপী।

-এসআর