শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ইসলামিক ব্যাংকিংয়ে শরীয়াহ কমপ্লায়েন্স এবং ডকুমেন্টেশন শীর্ষক প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে ‘ইসলামিক ব্যাংকিং অপারেশনে শরীয়াহ্ কমপ্লায়েন্স এবং ডকুমেন্টেশন’– শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ অক্টোবর (শনিবার) শাহ্জালাল ইসলামী ব্যাংকের ট্রেনিং একাডেমীতে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান মুফতি শাহেদ রহমানী।

ইসলামী ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং-এ তাকওয়ার গুরুত্ব এবং ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ্ নন-কমপ্লায়েন্সের ফলাফল সম্পর্কে আলোকপাত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন— ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকান্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর প্রিন্সিপাল মোঃ সাইদুর রহমান।

এছাড়াও এতে অংশগ্রহণ করেন ব্যাংকের ১০টি গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক/উপ-ব্যবস্থাপক/ইনভেস্টমেন্ট ইন-চার্জ/ ইনভেস্টমেন্ট অফিসাররা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ