সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


যেভাবে ফেসবুক পেজ জনপ্রিয় করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেসবুক পেজ খোলার আগে-পরে সুষ্ঠু পরিকল্পনা ও এর বাস্তবায়ন জরুরি। ফেসবুক পেজে লাইক-ফলোয়ার বাড়াতে ধৈর্য্যের পাশাপাশি মনোযোগ দেওয়ার বাড়তি গুরুত্ব আছে। সেগুলো কি? আজকের আলোচলায় থাকছে যেভাবে খুব সহজে ফেসবুক পেজ জনপ্রিয় করে তুলতে পারবেন।

যেভাবে ফেসবুক পেজ জনপ্রিয় করবেন:

প্রোফাইল গুছাতে বাড়তি মনোযোগ দিন: অনেকেই ফেসবুক পেজ খুলে শুধু প্রোডাক্ট এর পোস্ট আপলোড করতে শুরু করেন। এমনটা করা উচিত নয়। ফেসবুক পেজ খোলার আগেই প্রোফাইল গোছানোর পরিকল্পনা ঠিক করে নিতে হবে। এক্ষেত্রে একটি ভালো নাম নির্বাচন এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এর সঙ্গে সঙ্গতি রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। এমনকি ফেসবুক পেজের ইউআরএল যথাসম্ভব সাধাসিধে রাখুন। প্রোফাইলের কাভার ফটো, লোগো এসব আকর্ষণীয় এবং যথাসম্ভব সাধাসিধে রেখে প্রথমে সাজান। প্রোডাক্ট আপলোড করবেন পরে। এসবকিছু করার পর পেজের ডেসক্রিপশন, স্লোগান, ঠিকানা, খোলা থাকার সময়, ওয়েবসাইট (যদি থাকে), ফোন নম্বর, লোকেশন এসবকিছু সুন্দরভাবে লিখে নিন। এইভাবে আপনার পেজ প্রফেশনাল দেখাবে।

অন্য পেজ ফলো করুন: অনেকে অন্য ফেসবুক পেজে নিজের পেজের লিংক কিংবা পেজ ফলো করার অনুরোধ জানিয়ে কমেন্ট করেন। এই ধরণের কাজকে বলা হয় 'স্প্যামিং'। এমনটা করলে আপনার পেজকে রিপোর্ট করা হতে পারে। এমনকি মানুষ আপনার পেজকে ফলো করতেও রাজি হবে না। তাই আপনার পেজ থেকে আপনার প্রতিযোগী পেজে গঠনমূলক কমেন্ট করুন। এমন পোস্টে কমেন্ট করুন যে কমেন্ট স্প্যামিং

লাইভে অংশগ্রহণ করুন: ভিডিও কিংবা পোস্টের সমন্বয়ে ফেসবুক লাইভে পেজ আরও বেশি ছড়াতে পারে। পেজের প্রোমোশনের সুযোগ এলেই লাইভ করুন। তবে শুধু প্রোমোশনই নয়, বিভিন্ন সময় অভিযোগ সংগ্রহের জন্যেও লাইভ করা যেতে পারে। অনেক সময় পেজে টিউটোরিয়াল করে দেখাতে পারেন। সেই ভিডিও ইউটিউবে আপলোড করে পেজের সঙ্গে সমন্বয় করতে পারেন। এভাবে আপনি ব্যবসার পাশাপাশি গুগল থেকেও আয় করতে পারবেন।

পোস্ট কিংবা ডেসক্রিপশন লেখায় দক্ষ হতে হবে: ফেসবুকে কন্টেন্ট কিংবা পোস্ট লেখার ক্ষেত্রে দক্ষ হতে হবে। আজকাল কন্টেন্ট লেখা অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ফেসবুক অ্যালগরিদম যেন আপনার লেখাটিকে রিচ বাড়িয়ে দেয় সেজন্যে ঠিকঠাক অপটিমাইজ করতে হয়। আজকাল গুগলে কিংবা ইউটিউবে এ বিষয়ে অনেক তথ্য খুঁজে পাবেন। লেখা কিংবা পোস্ট ভালোভাবে সাজিয়েও ম