বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

গ্রিসের রাজধানী এথেন্সে এ প্রথম কবরস্থান পাচ্ছেন মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউরোপের দক্ষিণ-পূর্বে অবস্থিত গ্রিসের রাজধানী এথেন্সে বসবাস করেন পাঁচ লাখের বেশি মুসলিম। কবরস্থানের অভাবে মুসলিম মরদেহ দাফনে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় মুসলিমদের।

দীর্ঘ বাধাবিপত্তির পর প্রথম কবরস্থান পাচ্ছেন এথেন্সের মুসলিমরা। কবরস্থানটি নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম টানিয়া সূত্রে জানা যায়, ২০২৩ সালের গ্রীষ্মে কবরস্থানটি পুরোপুরি প্রস্তুত হতে পারে। ৩০ একর আয়তনের এ কবরস্থানে নিজেদের মরদেহ দাফন করতে পারবেন মুসলিমরা। সাত বছর আগে এ সংক্রান্ত কাজ শুরু হয়েছিল।

গ্রিসের অ্যাটিকা শহর কর্তৃপক্ষ এর নির্মাণ ব্যয় বহন করবে। বর্তমানে শহরটির মুসলিমদের মরদেহ দাফন নিয়ে দুর্ভোগ পোহাতে হয়। দাফনের জন্য ওয়েস্টার্ন থ্রেসসহ বিভিন্ন শহরে কিংবা মৃতের অন্য দেশে নিয়ে যেতে হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে শরণার্থী সংকটের পর এথেন্সে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে। গত ২০২০ সালে এথেন্সে সরকারের অনুমোদনে প্রথম মসজিদ নির্মিত হয়। দীর্ঘকাল ধরে কট্টরপন্থী রাজনৈতিক নেতাদের বিরোধিতার পর মসজিদটি উদ্বোধন করা হয়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ