বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

রাশিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার: ওআইসি মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।

সংস্থাটির মহাসচিব হুসাইন ইব্রাহিম ত্বাহা সোমবার বলেছেন, ওআইসি'র পর্যবেক্ষক সদস্য হিসেবে রাশিয়ার সাথে সংস্থার সব দেশের সহযোগিতা জোরদার করা উচিত। ওআইসি ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।

হুসাইন ইব্রাহিম ত্বাহা আরো বলেন, যা ঘটছে তা উপলব্ধি করতে শুরু করেছে গোটা বিশ্ব। এ অবস্থায় রাশিয়ার সাথে বন্ধুত্ব এবং সম্পর্ক উন্নয়নের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরার উপযুক্ত সময় এসে গেছে।

ওআইসি'র একটি প্রতিনিধিদল গত রোববার রাশিয়া সফর করেছেন। সেখানে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ দেশটির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সাক্ষাত করেন। রুশ কর্মকর্তাদের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে তার আলোচনা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ