বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

২০২২ সালের নিরাপত্তায় সেরা আবুধাবি ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবুধাবি ইসলামী ব্যাংক (এডিআইবি)-কে ২০২২ সালের সবচেয়ে নিরাপদ ইসলামী আর্থিক প্রতিষ্ঠান ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা দিয়েছে নিউ ইয়র্কভিত্তিক বাণিজ্যিক প্রকাশনা ‘গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন’।

ওয়াশিংটন, ডিসিতে অবস্থিত ‘ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড’ (আইএমএফ) ও ‘দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ’-এর ২০২২ সালের বার্ষিক সভায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যৌথভাবে আবুধাবি ইসলামী ব্যাংককে স্বীকৃতি প্রদান করে।

আবুধাবি ইসলামী ব্যাংক (এডিআইবি) ২০২২ সালের নিরাপদ ইসলামী ব্যাংক ক্যাটাগরিতে প্রথম এবং মধ্যপ্রাচ্যের নিরাপদ ব্যাংকগুলোর (ইসলামী ও সাধারণ উভয় ধারার) মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে।

আবুধাবি ইসলামী ব্যাংকের যুগ্ম নির্বাহী কর্মকর্তা নাসির আল-আওয়াধি বলেন, এই সম্মানজনক স্বীকৃতি লাভ করে এবং ‘সবচেয়ে নিরাপদ ইসলামী ব্যাংক’-এর মর্যাদা লাভ করে আমরা অত্যন্ত আনন্দিত।

উল্লেখ্য, নিরাপদ হিসেবে গ্রাহকের স্বীকৃতি ও তাদের আস্থার ভিত্তিতে তিন দশকের চেয়ে বেশি সময় ধরে বিশ্বের নিরাপদ ব্যাংকের স্বীকৃতি প্রদান করে আসছে গ্লোবাল ফাইন্যান্স। মূলধনের বিবেচনায় বিশ্বের বৃহৎ এক হাজার ব্যাংকের তথ্য পর্যালোচনা করে এই স্বীকৃতি প্রদান করা হয়।

সূত্র: জিসিসি বিজনেস নিউজ ডটকম

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ