হাফেজ মাওলানা আব্দুল মাজীদ মামুন রাহমানী
সৃষ্টিকর্তা মুমিন বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন, যা দেখা আমি হারাম করেছি তা থেকে নিজেদের দৃষ্টিকে সংযত রাখ । পবিত্র কুরআনে এরশাদ হচ্ছে قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِہِمۡ وَیَحۡفَظُوۡا فُرُوۡجَہُمۡ ؕ ذٰلِکَ اَزۡکٰی لَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ অর্থাৎ (হে রাসূল!) মুমিন পুরুষদের বলুন, তাঁরা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য শুদ্ধতর। তাঁরা যা-কিছু করে আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত। সূরা নূর আয়াত নং- ৩০।
এই আয়াতে শুধু পুরুষদেরকে দৃষ্টি সংযত রাখার ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী আয়াতে মহিলাদেরকেও নিজেদের দৃষ্টি সংযত রাখার ব্যাপারে নির্দেশনা এসেছে । এরশাদ হচ্ছে وَقُلۡ لِّلۡمُؤۡمِنٰتِ یَغۡضُضۡنَ مِنۡ اَبۡصَارِہِنَّ وَیَحۡفَظۡنَ فُرُوۡجَہُنَّ অর্থাৎ আর মুমিন নারীদেরকও বলে দিন, তাঁরা যেন তাঁদের দৃষ্টি অবনত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। সূরা নূর, আয়াত নং- ৩১।
এমনিভাবে প্রিয় নবী সা.ও দৃষ্টি অবনত রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এরশাদ হচ্ছে
عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِعَلِيٍّ " يَا عَلِيُّ لاَ تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الأُولَى وَلَيْسَتْ لَكَ الآخِرَةُ " .
অর্থাৎ ইবনে বুরাইদাহ রা. তাঁর পিতা থেকে বর্ণনা করেন,তিনি বলেন, রাসূল সা. আলী রা. কে বললেন, “হে ‘আলী! কোন নারীকে (নিজের স্ত্রী ও যাদের দেখা জায়েয তারা ব্যতীত) একবার দেখার পর দ্বিতীয়বার দেখবে না। কেননা তোমার জন্যে প্রথমবার দেখার অনুমতি আছে, কিন্তু দ্বিতীয়বার দেখা জায়েয নয়। আবু দাউদ, হাদিস নং ২১৪৯; তিরমিযি, হাঃ নং- ২৭৭৭।
অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ ". فَقَالُوا مَا لَنَا بُدٌّ، إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا. قَالَ " فَإِذَا أَبَيْتُمْ إِلاَّ الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا " قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ " غَضُّ الْبَصَرِ، وَكَفُّ الأَذَى، وَرَدُّ السَّلاَمِ، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ، وَنَهْىٌ عَنِ الْمُنْكَرِ ".
অর্থাৎ আবূ সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, প্রিয়নবী সা. বলেন, তোমরা রাস্তার উপর বসা ছেড়ে দাও। লোকজন বলল, এ ছাড়া আমাদ