শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

সৌদি আরব গেলেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরব গেলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে তিনি সৌদি আরব গেলেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে সেনাপ্রধান সৌদি আরবের রিয়াদ শহরে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমস এর উদ্বোধনী অনুষ্ঠান (২৮ অক্টোবর) ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অবলোকন করবেন।

এর আগে তিনি ২৭ অক্টোবর ২০২২ তারিখে অভ্যাগত অতিথিদের সম্মানে আয়োজক কমিটি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি সৌদি ন্যাশনাল গেমস এর আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ অক্টোবর সৌদি আরব হতে দেশে প্রত্যাবর্তন করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ