শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্যরাত থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এতে নৌপথের দিকনির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে।

‘যার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে নৌপথে ছোট-বড় মিলে ১৭ ফেরি চলাচল করায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের কোনো ভোগান্তি নেই।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ