শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

‘ঢাকার উন্নয়নে দেড় লাখ কোটি টাকার প্রকল্প চলমান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার উন্নয়নে দেড় লাখ কোটি টাকার বেশি প্রকল্পের কাজ চলমান বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ রবিবার (৩০ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনের প্রশ্নোত্তরে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী। প্রশ্নটি উত্থাপন করেন সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ।

এম এ মান্নান বলেন, চলতি অর্থবছরে (২০২২-২৩) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তে ১১৮টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এর অনুকূলে মোট বরাদ্দ ১ লাখ ৬৫ হাজার ৯৪২ কোটি ৯৭ লাখ টাকা। এসব উন্নয়ন প্রকল্পে চলতি অর্থবছরে এডিপি বরাদ্দ ২০ হাজার ৫৪৯ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে ২০১৮ সালে শুরু হওয়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পও রয়েছে। এই প্রকল্পে চলতি অর্থবছরে বরাদ্দ ২৮১ কোটি ৯৯ লাখ টাকা।

এর আগে, বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়। আগামী ৬ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ