শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ডেঙ্গু ঠেকাতে বাড়িঘর পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে বাড়িঘর পরিষ্কার রাখতে এবং পানি জমতে না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৩১ অক্টোবর) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, বৈঠকে ডেঙ্গু নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। ২০১৯ সালে ডেঙ্গু রোগী ছিল ১ লাখ। এবার ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার মানুষ। এরমধ্যে ঢাকায় ২৩ হাজার, চট্টগ্রামে ৪ হাজার, খুলনায় ১ হাজার ৬০০, সিলেটে ৫৩ জন। এ ছাড়া ডেঙ্গুতে ১৪১ জন মারা গেছেন।

আনোয়ারুল ইসলাম বলেন, সেজন্য মন্ত্রিপরিষদের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীও রিকুয়েস্ট করেছেন, তা হলো সবার বাড়িঘর যেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়, বিশেষ করে যেন পানি জমতে না পারে।

সচিব আরও বলেন, সিটি করপোরেশনসহ সবাইকে প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হয়েছে। বিশেষ করে সিভিল এভিয়েশনকে বিমানবন্দর এলাকায় পারলে সপ্তাহে প্রতিদিনই স্প্রে করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বয় করে প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

-এসআর