শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি: পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী আওয়ামী লীগের চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ তথ্য জানান তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৩ বছর আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৫৬ লাখ। বর্তমানে সেটিকে ১৩ কোটিতে উন্নীত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্য গ্রহণ করেছিলেন। ১৯৭৫ সালের ১৪ জুন বাংলাদেশের বেতবুনিয়াতে প্রথম স্যাটেলাইট ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন। সারা বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগ স্থাপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্বপ্ন ছিল বাংলাদেশের নিজস্ব একটি স্যাটেলাইট থাকবে। সেই স্বপ্ন বাস্তব করতে আমাদের ৪৭ বছর অপেক্ষা করতে হয়েছিল।

প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ২০১৮ সালের ১২ মে আমরা বিশ্বের বুকে আমাদের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পেরেছি।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের সাড়ে ছয় লাখ ফিল্যান্সার ঘরে বসে বিদেশি কোম্পানিতে কাজ করছে। তাদের ঢাকায় আসতে হচ্ছে না, ইউরোপ-আমেরিকা যেতে হচ্ছে না। এটাই হচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।

-এসআর