শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মিরপুরে একটানা ৪০ দিন ফজরের নামাজ পড়ে সাইকেল উপহার পেলেন ২৩০ কিশোর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রাজধানী ঢাকার মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদ কর্তৃপক্ষ একটানা ৪০ দিন ফজরের নামাজ জামাতে পড়ায় সাইকেল উপহার দিয়েছে ২৩০ কিশোরকে।

গত বছরের মার্চ মাসেও এ ধরণের উদ্যোগ নিয়েছিলো ডিওএইচএস সেন্ট্রাল মসজিদ কর্তৃপক্ষ। এ বছর উপহার ঘোষণার পরপরই বাচ্চাদের মধ্যে শুরু হয় নামাজ পড়ার প্রতিযোগিতা। প্রায় তিন শত কিশোর নিয়মিত নামাজ আদায় করতে থাকে। তাদের মধ্যে টানা ৪০দিন নামাজ আদায় করে উপহার জিতে নিলেন ২৩০ কিশোর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই উপহারের সাইকেল সাজানো মসজিদের সামনের একটা ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নীল রঙের গেঞ্জি পরে ২৩০ বিজয়ী কিশোরের হাতে উপহার তুলে দিয়েছে ডিওএইচএস সেন্ট্রাল মসজিদ কর্তৃপক্ষ।

জানা যায়, বাচ্চাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছে মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদ মসজিদ কমিটি। নিয়মিত ৪০ দিন ফজরের নামাজ পড়লেই বাচ্চারা পাবে নতুন ব্র্যান্ডের এ সাইকেল।

নিয়মিত ৪০ দিন ফজরের নামাজ আদায়ের এ ক্যাম্পেইনে অংশগ্রহণ আহ্বান করার পর তিন শতাধিক শিশু ৪০ দিনের এ ক্যাম্পেইনে অংশগ্রহণে রেজিস্ট্রেশন করে।

মসজিদ কমিটি গণমাধ্যমকে জানিয়েছে, এখানে উপহার সেই বাচ্চারাই পেয়েছে যারা ৪০ দিনের মধ্যে ১ দিনও নামাজ বাদ দেয়নি। তাদের নিয়ম ছিলো ৪০ দিনের মধ্যে যদি ১ দিনও বাদ পড়ে যায় তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। নামাজ শেষ হলে তাদের হাজিরার ব্যবস্থা ছিলো। আর হাজিরা শেষে সবাইকে বিভিন্ন রকমের চকলেট দেওয়া হয়েছিলো।

বাংলাদেশের মতো নামাজের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে আরও যারা এ উদ্যোগ গ্রহণ করে আসছে তাদের মধ্যে রয়েছে- পাকিস্তান, মিসর, মালয়েশিয়া, তুরস্ক এবং ইংল্যান্ড। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

-এটি