আওয়ার ইসলাম ডেস্ক: হিজরি প্রথম সনে মহানবী (সা.) আনসার ও মুহাজিরদের সহযোগিতায় মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। ওই মসজিদের সঙ্গে পৃথক দুটি কক্ষ নির্মাণ করা হয়। এর মধ্যে একটিকে মহানবী (সা.) আবাসগৃহ হিসেবে ব্যবহার করতেন। আর অন্যটি শিক্ষানিকেতন হিসেবে ব্যবহার করতেন।
ইতিহাসে এই শিক্ষানিকেতনকে ‘মাদরাসা-ই-সুফফা’ বলা হয়ে থাকে। এ মাদরাসা ছিল আবাসিক। এর মধ্যে স্থানীয় গরিব, দুস্থ, এতিম ও সহায়-সম্বলহীন মুহাজির ও তাঁদের সন্তানদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। এখানে যাঁরা থাকতেন, তাঁদের ‘আসহাবে সুফফা’ নামে আখ্যায়িত করা হয়। ‘সুফফা’র এ মাদরাসাটিই মদিনার প্রথম স্বয়ংসম্পূর্ণ আনুষ্ঠানিক শিক্ষাকেন্দ্র। এখানে পবিত্র কোরআন ছিল প্রধান পাঠ্যপুস্তক। কোরআনের ব্যাখ্যা, হাদিস ও তাজবিদ (কোরআন পাঠের নিয়ম-নীতি) ইত্যাদির পাশাপাশি ইসলামধর্মীয় বিধি-বিধান এখানে শিক্ষা দেওয়া হতো। এটাই ছিল তখন ইসলামী শিক্ষার প্রধান ও প্রথম কেন্দ্র। ইতিহাসবিদরা এটাকে ‘জনশিক্ষাকেন্দ্র’ হিসেবেও আখ্যায়িত করেছেন। এ শিক্ষাকেন্দ্রের আবাসিক ছাত্রদের ব্যয়ভার নগরীর বিত্তবানরা বহন করতেন। আবার অনেকে নিজেই নিজের ব্যয়ভার বহন করতেন। [মজিদ আলী খান, শেষ নবী হজরত মুহাম্মদ (সা), বাংলা অনূদিত (ইফাবা, ২০০৫), পৃষ্ঠা ১২৪]
তবে ‘মাদরাসা-ই-সুফফা’র আগে মদিনায় তিনটি উপ-আনুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রের অস্তিত্ব পাওয়া যায়। ওই তিন প্রতিষ্ঠান হলো—
(১) মসজিদে বনি জুরায়েখ। এটি হিজরতের আগে মদিনায় প্রথম মাদরাসা। মদিনার প্রাণকেন্দ্র ‘কালব’ নামক স্থানে এই ‘মসজিদ-কাম-মাদরাসা’ প্রতিষ্ঠা করা হয়। রাফে বিন মালেক আনসারি (রা.) এ মসজিদের ইমাম ও মুয়াল্লিম (শিক্ষক) ছিলেন। [মোহাম্মদ আকরম খাঁ, মোস্তফা চরিত (ঝিনুক পুস্তিকা, ঢাকা, ১৯৭৫), পৃষ্ঠা ৪৫১]
(২) মসজিদে কুবা। মদিনা থেকে ছয় মাইল উত্তরে কুবা নামক স্থানে এ মসজিদ অবস্থিত। হিজরতের সময় মহানবী (সা.) মদিনায় এসে সর্বপ্রথম এ স্থানে ১৪ দিন অবস্থান করেন। এখানে তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। এর মধ্যে এক শুক্রবার তিনি জুমার নামাজে ইমামতি করেন। নওমুসলিমসহ অগ্রবর্তী মুহাজিররা সর্বপ্রথম এখানে অবস্থান করেন। এখানেও ইসলামী উপ-আনুষ্ঠানিক শিক্ষা চালু হয়। সালেম (রা.) ও আবু হোজায়ফা (রা.) নামের দুজন সাহাবি এই মসজিদকেন্দ্রিক শিক্ষানিকেতনে শিক্ষকতা করতেন। [ড. আবদুস সাত্তার, বাংলাদেশে মাদরাসা শিক্ষা ও সমাজজীবনে তার প্রভাব (ঢাকা : ইফাবা, ২০০৪), পৃষ্ঠা ৪৬]
(৩) নাকিউল খাজামাত। মদিনà