শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মাওলানা ইব্রাহিম দেওলার মুনাজাতে আগামীকাল শেষ হবে রায়েবন্ড ইজতেমার ১ম পর্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। মাওলানা ইব্রাহিম দেওলার মুনাজাতে আগামীকাল শেষ হবে রায়েবন্ড ইজতেমার ১ম পর্ব।

পাকিস্তানে তাবলিগের কেন্দ্রীয় মারকাজ রায়বেন্ডে তিন দিনব্যাপী ইজতেমা চলছে। শেষ হবে আগামীকাল ৬ নভেম্বর। প্রথম পর্বে অংশ নিয়েছে- করাচি, লাহোর, পেশওয়ার, মুলতান, বেলুচিস্তান ও কোয়েটার মুসল্লিরা।

গত বৃহস্পতিবার শুরু হয়ে প্রথম পর্ব চলবে ৬ নভেম্বর পর্যন্ত। বিশ্বের সবচে’ বড় ইজতেমাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে। এটা তাবলিগ জামাতের সাথীদের সবচেয়ে বড় জমায়েত। বাংলাদেশের পর তাবলিগের বৃহৎ ইজতেমাটি হয়-পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরের রায়বেন্ডে।

পাকিস্তান ইজতেমার দ্বিতীয় পর্ব ১০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এ পর্বে পাঞ্জাব, ফয়সালাবাদ, পশ্চিম করাচি ও ইসমাইল খান প্রদেশের মুসল্লিরা অংশ নেবেন।

ইজতেমা উপলক্ষে প্রায় ১০০ একর জায়গার ওপর বাঁশের খুঁটি দিয়ে প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। রায়বেন্ড মারকাজের তত্ত্বাবধানে ইজতেমার সার্বিক কাজ ও প্রস্তুতি শেষ পর্যায়ে। দেশ-বিদেশের মুসল্লিরা এখন রায়বেন্ডের মাঠে অবস্থান করছে।

রায়বেন্ড মার্কাজের অফিসিয়াল ফেসবুক থেকে জানা যায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর মাওলানা নাজরুর রহমানের বয়ানে শুরু হয় ইজতেমা। মাগরিবের নামাজের পর বয়ান করেন মাওলানা ইব্রাহিম দেওলা। শুক্রবার বাদ ফজর বয়ান করেছেন মাওলানা আব্দুল রহমান বোম্বাই। জুমার নামাজের পর মাওলানা ইসমাইল গোধরা।

আসরের নামাজের পর ক্বারী মাওলানা জুবায়ের বাংলাদেশ। মাগরিবের নামাজের পর মাওলানা আহমদ লাট। শনিবার ফজরের নামাজের পর মাওলানা রবিউল হক বাংলাদেশ। জোহরের নামাজের পর ভাই ফারুক বাগালুর। আসরের নামাজের পর মাওলানা জহিরুল হাস মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা। আগামীকাল রবিবার ফজরের নামাজের পর মাওলানা খুরশিদ বয়ান করবেন। আখেরি মুনাজাত করবেন মাওলানা ইব্রাহিম দেওলা। এ মুনাজাতের মাধ্যমে ইজতেমার ১পর্ব শেষ হবে। সূত্র: রায়বেন্ড তাবলিগের ফেসবুক পেজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ