শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মালয়েশিয়ার নির্বাচনে প্রার্থী হচ্ছেন মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার তিনি প্রার্থীতা জমা দিয়েছেন। এএফপির খবরে বলা হয়েছে, এটা হবে মাহাথির মোহাম্মদের শেষ নির্বাচন।

মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব নির্ধারিত শিডিউলের ১০ মাস আগে দেশটির সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন। আগামী ১৯ নভেম্বর মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

মাহাথির দুই দশকের বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি পুনরায় দেশটির প্রধানমন্ত্রী হন। এই দফায় অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে। ২০২০ সালের ফেব্রুয়ারির শেষ দিকে তিনি পদত্যাগ করেন।

২০১৮ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছিলেন তিনি। আসন্ন নির্বাচনে মাহাথির মোহাম্মদ লাঙখায়ির হলিডে আইল্যান্ড সংসদীয় আসন রক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এএফপির খবরে বলা হয়েছে, বয়স জনিত কারণে গতিতে কিছুটা ‘ধীর’ হলেও মাহাথির মোহাম্মদ দেখতে এখনো ‘সুস্থ’ রয়েছেন। প্রার্থীতা জমা দিতে গেলে স্থানীয় নির্বাচন অফিস কুয়াহতে তার হোমল্যান্ড ফাইটার্স পার্টির সমর্থকরা দলীয় পতাকা নেড়ে শুভেচ্ছা জানান।

প্রার্থীতা জমা দিতে গিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মাহাথির মাহমুদ বলেন, তার জয়ের ভালো সম্ভাবনা রয়েছে। ‘অবসর নেওয়া উচিত’ এমন পরামর্শে হেসে তিনি জবাব দেন, ‘আমি এখনো তোমাদের পাশে দাঁড়িয়ে আছি এবং কথাও বলছি।’ এটা যৌক্তিক জবাব বলেও মন্তব্য করেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচনে তার দল ‘কুচক্রি’ এবং ‘কারাগারে আছে’ এমন লোকদের সঙ্গে জোট করবে না বলেও মন্তব্য করেন মাহাথির মোহাম্মদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ