শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

“রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র দেশবাসী সহ্য করবে না”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেয়ার ব্যাপারে চিন্তা ভাবনা আছে’ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী’র এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত বিষয়। এ নিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করলে পরিস্থিতি সুখকর হবে না। বাহাত্তুরের সংবিধান ফিরে যাওয়ার কোন সুযোগ নেই। রাষ্ট্রধর্ম ইসলাম আছে থাকবে। সরকার ভারতের প্রেশক্রিশন অনুযায়ী মাঝে মাঝে রাষ্ট্রধর্ম ইসলাম ধর্ম নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়।

আজ রোববার এক বিবৃতিতে মহাসচিব বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে এবং ভবিষ্যতেও থাকবে কোনো অপশক্তিই তা বাতিল করতে পারবে না। যে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান সে দেশে কিভাবে বার বার রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেয়ার ষড়যন্ত্র করে তা আমাদের বোধগম্য নয়। যারা রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে চাই তারা দেশ ও ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে অশান্তি তৈরি করতে চায়। এরা দেশ ইসলাম ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, কেউ ইচ্ছা করলেই সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের সংবিধানের ৫ম সংশোধনী পাস করেন। কোনো দল বা গোষ্ঠী চাইলেও সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন করতে পারবে না। কেউ যদি মৌলিক কাঠামো পরিবর্তন করে তাহলে তা শাস্তি যোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। যারা বার বার বিষয়টি কোর্টে আলোচনা ও শুনানির চেষ্টা করছেন তাদের চক্রান্ত কোনো দিন সফল হবে না।

আগামী ১০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েতে শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে অনুষ্ঠিতব্য গণমিছিল সফলের জন্য সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানান মহাসচিব।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ