শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ময়মনসিংহে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহে আছরের নামাজের সময় সিজদারত অবস্থায় সুমন মিয়া (৩৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সুমন মিয়া ওই ওয়ার্ডের কালিবাড়ি এলাকার মৃত দুলাল মিয়ার সন্তান। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।

মসজিদের ইমাম হাফেজ মো. খোরশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুমন মিয়া নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতেন। সোমবার বিকালে আছরের নামাজের সাথে শরিক হতে পারেননি। আমরা নামাজ পড়ে বের হয়ে পড়লে একাই নামাজ আদায় করছিলেন মসজিদে। সিজদায় গিয়ে সুমন মিয়া উঠতে না পেরে পড়ে যান। পরে আমরা টের পেয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ