শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইমরান খানের সমর্থকদের অবরোধে অচল ইসলামাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুপ্তহত্যার চেষ্টার প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদের আশপাশের বিভিন্ন সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

এ ঘটনার কারণে ইসলামাবাদে ব্যাপক যানজট তৈরি হয়েছে এবং সরকারি-বেসরকারি সব স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশে পিটিআইয়ের লং মার্চে বক্তৃতা করার সময় গুলিবিদ্ধ হন ইমরান খান। তার পায়ে অন্তত তিন থেকে চারটি গুলি লেগেছে। পায়ের ক্ষত থেকে সেরে উঠছেন তিনি।

ইসলামাবাদ পুলিশের কর্মকর্তা ইয়াওয়ার আলী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘লোকজনের কাজে যেতে খুব কষ্ট হচ্ছে। পরিবারগুলো ঘণ্টার পর ঘণ্টা ধরে যানজটে আটকে আছে। এমনকি বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্সও যেতে দেয়নি বলে আমরা খবর পেয়েছি।

খানের উত্তরসূরি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নতুন নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন। বিরোধীদের আন্দোলনে ২২ কোটি মানুষের পারমাণবিক অস্ত্রধারী এই দেশটিতে ব্যাপক অস্থিতিশীলতা তৈরি হয়েছে।

ইমরান খানের সমর্থকরা সোমবার গভীর রাত থেকে ইসলামাবাদের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছেন। তারা ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরগামী মহাসড়ক এবং লাহোর, পেশোয়ার ও অন্যান্য শহরের সাথে সংযোগকারী সড়ক-মহাসড়কও অবরোধ করেছেন।

টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, সাবেক এই প্রধানমন্ত্রীর সমর্থকরা সড়কজুড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।

রাজনৈতিক এই অচলাবস্থার কারণে দেশটির সরকার রাষ্ট্রীয় ও বেসরকারি সব স্কুল একদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। স্কুল বন্ধের নির্দেশ সংক্রান্ত সরকারের আদেশের একটি নথি রয়টার্স দেখতে পেয়েছে।

গত ২৮ অক্টোবর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন ৭০ বছর বয়সী ইমরান খান। এই লংমার্চের অংশ হিসেবে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ পাঞ্জাবের ওয়াজিরাবাদে গত বৃহস্পতিবার হাজার হাজার নেতাকর্মীর সামনে বক্তৃতা করার সময় এক বন্দুকধারীর লক্ষ্যবস্তুতে পরিণত হন। সেই সময় কনটেইনারে থেকে উপস্থিত জনতার উদ্দেশে বক্তৃতার সময় ওই বন্দুকধারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করেন।

লংমার্চে গুলির এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া পিটিআইয়ের এক কর্মী মারা গেছেন। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।

পাঞ্জাবের যে স্থানে ইমরান খান আক্রান্ত হয়েছিলেন, বৃহস্পতিবার সেখান থেকে পুনরায় লংমার্চ শুরু হবে বলে সোমবার গভীর রাতে ঘোষণা দিয়েছে পিটিআই। আর ভার্চুয়ালি যুক্ত হয়ে এই লংমার্চের নেতৃত্ব দেবেন গুলিবিদ্ধ ইমরান খান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ