শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

যুদ্ধের প্রভাবে রূপপুরের কাজ পিছিয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোভিড ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন প্রকল্পের কাজ পিছিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বুধবার বিদ্যুৎ ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সঞ্চালন লাইনের কাজ চলছে, নির্ধারিত সময়ের মধ্যে না হলেও খুব একটা বিলম্ব হবে না প্রকল্পকাজ শেষ করতে।

তিনি বলেন, কোভিডের কারণে রুপপুর সঞ্চালন লাইনের কাজ কিছুটা পিছিয়েছে। সাবস্টেশনের কাজ দু'পক্ষের কারণে একটু দেরি হয়েছে। তারপরও আশা করছি নির্ধারিত সময়েই সব শেষ করা যাবে।

-এএ