বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আমাদের তেল ছাড়া বিশ্ব দুই সপ্তাহ চলতে পারে না: সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের তেল রপ্তানি ছাড়া বিশ্ব দুই বা তিন সপ্তাহ চলতে পারে না। দেশটির জ্বালানিমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান এমন মন্তব্য করেছেন। খবর সৌদি গেজেট’র।

বুধবার (৯ নভেম্বর) গ্লোবাল সাইবার সিকিউরিটি ফোরামের দ্বিতীয় সংস্করণে ভাষণে এই মন্তব্য করেন যুবরাজ আবদুল আজিজ। তিনি বলেন, সাইবার হামলার কারণে জ্বালানিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সাইবার হামলা এমন একটি অস্ত্র যেটি পরিচালনা করতে সেনাবাহিনী লাগে না। কিন্তু এর প্রভাব অনেক বেশি।

সৌদি জ্বালানিমন্ত্রী আরও বলেন, আমরা সাইবার হামলা থেকে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছি। এই হামলা সম্পর্কে আগে কোনো ধারণা পাওয়া যায় না। তাই আমাদরে সব সময় সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, গত মাসে জ্বালানি তেলের উৎপাদন দৈনিক রেকর্ড দুই লাখ ব্যারেল কমানোর ঘোষণা দেয় রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। তাদের এমন সিদ্ধান্ত পশ্চিমা বিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ