বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইমরান খান পাকিস্তানকে ধ্বংস করতে চায়: শাহবাজ শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্দোলনের মাধ্যমে তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান পাকিস্তানকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

লন্ডনে পিএমএল-এন এর নেতা নওয়াজ শরিফের সঙ্গে তৃতীয় দফা আলোচনার পর শাহবাজ শরিফ বলেন, ইমরান খান পাকিস্তানকে ধ্বংসের যে পরিকল্পনা করছেন তা সফল হতে দেওয়া হবে না।

তিনি বলেন, যারা লং মার্চ করছে তাদের গন্তব্য হলো পরাজয়। চলেন আমরা পাকিস্তানের জন্য দোয়া করি যাতে দেশটি সঠিক পথে চলতে পারে। কারণ এই মুহূর্তে বড় সংকটে রয়েছে দেশ।

পিএমএল-এন সহ-সভাপতি মরিয়ম নওয়াজ তেহরিক-ই-ইনসাফের লং মার্চের নিন্দা জানিয়ে বলেন, তাদের এ আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

অন্যদিকে, ইমরান খান বলেছেন, চোর ও ডাকাতরা বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে চুক্তি করেছে। পাকিস্তানের জন্য প্রয়োজন আইনের শাসন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ