শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তীতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ, মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের কমপক্ষে ১০ কর্মী আহত হয়েছেন। আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ নিয়েছেন।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা যুব মহাসমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে পৌঁছান। এসময় উদ্যানের ভেতরে থাকা যুবলীগের নেতাকর্মীরা তাদের ভেতরে ঢুকতে বাঁধা দেন। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাবেশস্থলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা যখন বাইরে বের হয়ে আসছিলেন তখন তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন যুবলীগের নেতা-কর্মীরা। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হন।

আহত এক ছাত্রলীগ কর্মী বলেন, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা যখন সমাবেশস্থলে যাচ্ছিলেন তখন ভেতরে থাকা যুবলীগের নেতা-কর্মীরা ভেতরে ঢুকতে বাধা দেন। এ নিয়ে ছাত্রলীগের কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক সমাবেশস্থলে প্রবেশ করার পর ছাত্রলীগের নেতাকর্মীরা যখন বের হয়ে আসছিলেন তখন তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন যুবলীগের নেতা-কর্মীরা।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ