শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে ৫৭৩ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় পৌনে দুইশো। একইসময়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৩৩৫ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে প্রায় ৫ হাজার।

শনিবার (১২ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬৩ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৪০৪ জন। এর মধ্যে মারা গেছে ৬৬ লাখ ১৩ হাজার ৪১১ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৯৩ জন এবং মারা গেছেন ৮১ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৫৪ জন এবং মারা গেছেন ৬৭ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৭৭ জন এবং মারা গেছেন ২৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৫১৯ জন এবং মারা গেছেন ৪০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৩৫৩ জন এবং মারা গেছেন ৩৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৪৭ জন এবং মারা গেছেন ৪৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ