শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বেফাকের সহকারী মহাসচিবের ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার (ফরিদাবাদ মাদরাসা) শাইখুল হাদিস, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাকের)-র সহকারী মহাসচিব মুফতি নুরুল আমীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি সওয়াইন্না ইলাইহি রাজিউন।

মুফতি নুরুল আমীন ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

এছাড়াও পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সেক্রেটারী আব্দুল আঊয়াল মজুমদার, ঢাকা মহানগর উত্তর সভাপতি শায়খুল হাদীস মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় তাফসীল পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল ও মায়কুল হাদীস হাফেজ মাওলানা মুফতি বাকি বিল্লাহ।

আজ শনিবার এক শোকবার্তায় মুফতি ফয়জুল করীম বলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সহকারী মহাসচিব, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার শাইখুল হাদীস হযরত মাওলানা মুফতি নূরুল আমীন (রহ.) ছিলেন একজন বরেণ্য ও প্রথিতযশা আলেমেদীন ও মুফতি।

তিনি বহু মাদরাসার সাথে সম্পৃক্ত থেকে ইলমে নববীর দরস ও তাদরীসের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। এ ছাড়াও বিভিন্ন ফেরকায়ে বাতিলার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী ছিলেন। মহান রব্বুল আলামিন এই মহান বুজুর্গ আলেমেদীনের সকল খেদমতকে কবুল করুন, আল্লাহ পাক তাঁর পরিবার পরিজনকে এবং দেশবিদেশে ছড়িয়ে থাকা তাঁর সকল সাগরেদ, ভক্তদেরকে সবরে জামীল দান করুন। সেইসাথে তাঁর জীবনের খিদমাতগুলো কবুল ও মঞ্জুর করুন, তাঁর মাগফিরাত করুন এবং জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন-আমীন।

মুফতি নুরুল আমীন রহ. এর মাগফিরাত কামনা করে পুরানা পল্টনে দোয়া অনুষ্ঠিত : মুফতি নুরুল আমীন রহ. এর মাগফিরাত কামনা করে আজ বাদ জোহর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীà