আওয়ার ইসলাম ডেস্ক: ক্বায়েদে মিল্লাতে ইসলামিয়া, জানিশিনে ফেদায়ে মিল্লাত, মাওলানা সায়্যিদ মাহমূদ আসআদ মাদানি চার দিনের সফরে বাংলাদেশে আসবেন।
বিষয়টি আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাব নগর মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতি মুহাম্মদ আলী আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, হজরত হোসাইন আহমদ মাদানী রহ. এর দৌহিত্র সাইয়েদ আল্লামা মাহমুদ মাদানী আগামী ১৭ নভেম্বর বাংলাদেশের হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ওইদিন তিনি সিলেট জেলা সফর করবেন। এরপর দেশের বিভিন্ন জেলায় চারদিন সফর করবেন। সফরে তার সাথে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অংশ নিবেন।
মুফতি মোহাম্মদ আলী আরও জানান, সিলেটে সফর শেষে আগামী ২০ নভেম্বর বিকাল ৩ টায় রাজধানীর আফতাবনগর মাদরাসার ইসলাহী মাহফিলে তাশরীফ আনবেন তিনি। এরপর ওইদিন বাদ আসর বাংলাদেশি মুরিদদের সাথে বিশেষ সাক্ষাৎ করবেন। বাদ আসর ইসলাহী বয়ান ও বাইয়াত করবেন আল্লামা মাহমুদ মাদানী। এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সেমিনার ও কর্মসূচিতে অংশ নিবেন তিনি।
আগামী ১৭ নভেম্বর সকাল ৯টায় বাংলাদেশে নামবেন। দুপুরের ফ্লাইটে সিলেট যাবেন। বাদ আসর মিরাপারা সিলেটের মাদানি খানকায় অবস্থান করবেন। পুরাতন মুরিদানদের হালত শােনবেন। বাদ মাগরিব হরিপুর বাজার মাদরাসায় বয়ান। রাত ৮টায় আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমায় বয়ান করবেন।
১৮ তারিখ শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকা আগমন। হেলিকপ্টারে ঢাকার দোহারে বয়ান ও জুমআর নামায আদায়। পরে চট্টগ্রাম এর উদ্দেশ্যে রওয়ানা। বাদ মাগরিব চট্টগ্রাম বায়তুল ফালাহ ময়দানের আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে বয়ান। রাতের ফ্লাইটে ঢাকা আগমন।
১৯ নভেম্বর শনিবার সকাল ৯টায় হেলিকপ্টারে গফরগাঁও গমন। মাও. আনােয়ার মাহমূদ ও সালেহ আহমদ এর তত্ত্বাবধানে প্রোগ্রাম। দুপুর ১২টায় খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া মাশকান্দা ময়মনসিংহে মাহফি ও দুআ। দুপুর ১.৩০ নবিনগর থােল্লাকান্দি মাদরাসায় বয়ান। বিকাল ৩ টা ৩০ মিনিটে দারুল উলুম মহিউস সুন্নাহ আখাউড়ায় গমন অতঃপর বাইআত ও দুআ। বাদ মাগরিব বি,বাড়িয়া জামিয়া ইউনুসিয়ায় গমন ও বয়ান।
২০ নভেম্বর রোববার à