শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জি-২০ সম্মেলনে রাশিয়ার যুদ্ধের সমাপ্তি চাইলেন জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ‘ধ্বংসাত্মক যুদ্ধ’ এর সমাপ্তি চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বালিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে অংশ নিয়ে বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার এখনই সময়। যুদ্ধ বন্ধ হলে হাজার হাজার প্রাণ বাঁচবে আমি নিশ্চিত।’

রাশিয়ার প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ্য করে জেলেনস্কি মস্কোকে পরিত্যাগ করার আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, কোনো অজুহাতে পারমাণবিক ব্লাকমেইল করা যেতে পারে না। জি-২০ সম্মেলনে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ধন্যবাদ জি-১৯কে। কোনোভাবেই পারমাণবিক ব্লাকমেইল করা যেতে পারে না এটা স্পষ্ট করার জন্য ধন্যবাদ।

ইন্দোনেশিয়ার বালিতে মঙ্গলবার অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নিচ্ছেন না। তবে তার পরিবর্তে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্মেলনে উপস্থিত আছেন। -বিবিসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ