রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কুরআন গবেষণা করে ইসলামের ছায়াতলে ফেনীর দুই ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনী শহরের বাঁশপাড়া এলাকার বাসিন্দা খোকন সাহা সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলামধর্ম গ্রহণ করেছেন। দীর্ঘদিন পবিত্র কুরআন অধ্যয়ন ও গবেষণা করে ইসলামী রীতিনীতি ও আদর্শের প্রতি আকৃষ্ট হন তিনি। শান্তির ধর্ম ইসলামকে মনে-প্রাণে ভালোবেসে এই ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করেন।

ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশ্রাফুল আলম গীটার বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখেন মো: সোলাইমান ইব্রাহিম তাজওয়ার। ইসলামে প্রবেশের পর সোলাইমানের কাজকর্মে আকৃষ্ট হন তার ছোট ভাই গোবিন্দ সাহাও। পরে তিনিও ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন এবং নিজের আগের নাম বদলে নতুন নাম রাখেন মো: আজওয়াদ ইব্রাহিম মুসা।

গত মঙ্গলবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে এফিডেভিটের মাধ্যমে তারা দুই ভাই আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন।

নওমুসলিম মো: সোলাইমান ইব্রাহিম তাজওয়ার বলেন, ‘গত ১ সেপ্টেম্বর পবিত্র কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। সেই অনুযায়ী ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী ইসলামী আদর্শে জীবনযাপন করার চেষ্টা করছি।’ এরপর তার প্রতি মুগ্ধ হয়ে ছোট ভাই মো: আজওয়াদ ইব্রাহিম মুসা গত ১ অক্টোবর ইসলাম গ্রহণ করেন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ