শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

হজ-ওমরা বিষয়ক সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ব্যবস্থা বিষয়ক সম্মেলন-২০২২ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। সম্মেলনটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হজ ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক উন্নত ও সহজ হয়েছে। হাজীদের সঙ্গে প্রতারণা করলে এজেন্সিগুলোকে কঠোর শাস্তি পেতে হবে।

তিনি বলেন, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ও শান্তির ধর্ম। ইসলামের আদর্শ ধারণ করে সমাজ থেকে হিংসা বিভেদ সন্ত্রাস জঙ্গিবাদ ও অশিক্ষা দূর করে উন্নত সমাজ গড়তে হবে। ধর্মকে রাজনৈতিকভাবে যেন না ব্যবহার করা হয়।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যে দেশে যাবেন সেখানকার আইন মেনে চলবেন। হজ ব্যবস্থাপনায় সৌদি আরবের যে প্রশংসা বাংলাদেশ পেয়েছে তা যেন অব্যাহত থাকে।

-এসআর