শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আল্লামা আহমদ শফী রহ.এর কবর জিয়ারত করলেন সাইয়েদ আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার সফল মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর কবর জেয়ারত করেন শায়খুল ইসলাম আল্লামা সাইয়েদ হোসাইন আহমদ মাদানী রহ.এর সুযোগ্য সাহেবজাদা, ভারতের দারুল উলূম দেওবন্দ এর সদরুল মুদাররিসিন, জমিয়তে উলামায়ে হিন্দ-এর সভাপতি ও আমিরুল হিন্দ আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি।

আজ শুক্রবার (১৮ নভেম্বর) বেলায় ২.১৫ মিনিটে হজরত মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী কলকাতা হতে বিমানযোগে চট্টগ্রাম এসে পৌঁছলে তাঁকে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে রিসিভ করেন মাওলানা আনাস মাদানী।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আহসান হাবীব, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আশরাফ আলী কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম, হাজী এনাম প্রমুখ।

-এটি