রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সিলেট বিভাগের ৩ জেলায় পরিবহন ধর্মঘট শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট বিভাগের তিন জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে থ্রি হুইলারসহ প্রশাসনের হয়রানি বন্ধে এ ধর্মঘট চলছে বলে দাবি সংশ্লিষ্টদের।

শুক্রবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া দুদিনের ধর্মঘটে বিপাকে সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে কেউ কেউ বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহনে রওনা হয়েছেন।

ধর্মঘটের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কারা কী জন্য ধর্মঘট ডেকেছেন এটা বোঝার বাকি নেই। তবে ধর্মঘট করে জনরোষ আটকানো যাবে না।

বাস মালিক সমিতির দাবি, মহাসড়কে অবৈধ যান বন্ধসহ কয়েকটি দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া জানান, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধসহ চার দফা দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। এটা ধারাবাহিক আন্দোলনের অংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ