শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

এইচএসসি পরীক্ষা : অনুপস্থিত ১২ হাজার, বহিষ্কার ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় রোববার (২০ নভেম্বর) সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ভূগোল (তত্ত্বীয়) ১ম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে হাদিস ও উসূলুল হাদিস এবং কারিগরি শিক্ষা বোর্ডে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার সপ্তম দিন দেশের ৯টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৬৩৯টি কেন্দ্রে ৩ লাখ ৮৮ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৯৩৫ জন অনুপস্থিত ছিলেন। আর বহিষ্কার হয়েছেন ৬ জন। আজকের অনুপস্থিতির হার ৩ দশমিক ৩৩ শতাংশ।

আজ রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ৪৪ হাজার ২৬ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৮৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।

রাজশাহী শিক্ষা বোর্ড: রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১টি কেন্দ্রে মোট ৫০ হাজার ২০২ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ২১৭ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।

কুমিল্লা শিক্ষা বোর্ড: কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৯২টি কেন্দ্রে মোট ৮ হাজার ৬৩৯ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২১৮ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।

যশোর শিক্ষা বোর্ড: যশোর শিক্ষা বোর্ডে ২২৮টি কেন্দ্রে মোট ৩৭ হাজার ২৬ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৮৭৮ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১১১টি কেন্দ্রে মোট ১ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২০ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।

সিলেট শিক্ষা বোর্ড: সিলেট শিক্ষা বোর্ডে ৮৬টি কেন্দ্রে মোট ৯৯০ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১৫ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।

বরিশাল শিক্ষা বোর্ড: বরিশাল শিক্ষা বোর্ডে ১২৫টি কেন্দ্রে মোট ৫ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৮৩ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হননি।

দিনাজপুর শিক্ষা বোর্ড: দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২টি কেন্দ্রে মোট ১৯ হাজার ৪১০ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৪১৮ জন অনুপস্থিত ছিলেন।
এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৮৯টি কেন্দ্রে মোট ১০ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।

অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৪৮টি কেন্দ্রে মোট ৯৩ হাজার ১৯১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৫ হাজার ৭৫৩ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হয়েছেন।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৭২টি কেন্দ্রে মোট ১ লাখ ১৮ হাজার ৩৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ২৭২ জন অনুপস্থিত এবং ৫ জন বহিষ্কার হয়েছেন। আজ কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ