সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

দীর্ঘস্থায়ী অসুখ প্রতিরোধে সরিষা শাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতে বাজারে বিভিন্ন ধরনের সবজি এবং শাক দেখা যায়। বিভিন্ন ধরনের এই শাকের মধ্যে সরিষা শাক বেশ চাহিদা সম্পূর্ণ। কারণ সরিষা শাকে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ। এতে ক্যালোরি থাকে খুব কম, ভিটামিন ও খনিজ থাকে পর্যাপ্ত। সরিষা শাক খেলে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও পাওয়া যায়।

দেখে নিন উপকারিতাগুলো -

পর্যাপ্ত পুষ্টি পেতে চাইলে সরিষা শাক খেতে পারেন। সরিষা শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এ শাকে ক্যালোরি কম থাকে, এদিকে ফাইবার এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে পর্যাপ্ত। বিশেষ করে হার্টের সমস্যা, অ্যাজমা কিংবা মেনোপজ ইত্যাদি ক্ষেত্রে এটি বেশি উপকারী। এ শাকে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

সরিষা শাক দীর্ঘস্থায়ী অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র‌্যাডিক্যাল ও অন্যান্য অসুখের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে। তাই দীর্ঘস্থায়ী বিভিন্ন অসুখ থেকে বাঁচতে সরিষা শাক খেতে পারেন।

স্বাস্থ্যের জন্য ভালো সরিষা শাক। এ শাকে থাকে প্রচুর ভিটামিন এ, যা আমাদের চোখের জন্য ভীষণ উপকারী। এ ভিটামিন আমাদের ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যও উপকারী। বেশিরভাগ সবুজ শাকই হার্ট ভালো রাখতে কাজ করে। সরিষা শাক শরীরে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এনে হার্টের সমস্যার ঝুঁকি কমায়।

অন্যান্য শাকের মতোই রান্না করে খাওয়া যায় সরিষা শাক। এছাড়াও এটি মসুর ডালের সঙ্গে, স্যুপ হিসেবে, পাস্তা, সালাদ, স্মুদি কিংবা জুস হিসেবেও খেতেও বেশ সুস্বাদু।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ