শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সমবেদনা জানাতে মুফতি তাকি উসমানির কাছে মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানের মুফতিয়ে আজম, দারুল উলুম করাচির মুহতামিম, মুফতি শফী রহ. সাহেবজাদা মুফতি রফি উসমানির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করতে ও সমবেদনা জানাতে পাকিস্তানের বিশিষ্ট দায়ি ও বিশিষ্ট আলেমে দীন মাওলানা তারিক জামিল মুফতি তাকি উসমানির বাসায় গিয়েছেন।

আজ মঙ্গলবার মাওলানা তারিক জামিলের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়। এর আগে এক শোকবার্তায় মাওলানা তারিক জামিল বলেন, মুফতিয়ে আজমের ছেলে মুফতি আজম মুফতি রফী উসমানী এখন আমাদের মাঝে নেই। তার ব্যক্তিত্ব শুধু পাকিস্তান নয় গোটা বিশ্বে স্বীকৃতি ছিলো। তিনি ছিলেন বিশ্ববরেণ্য একজন ফকীহ ছিলেন, আলেম।

মাওলানা তারিক জামিল আরো বলেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমার মন বিচলিত। আল্লাহ তাকে মাগফিরাত দান করুন। তার পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমিন।

মুফতি রফী উসমানী রহ. গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৯.২৫ মিনিটের দিকে পাকিস্তানের করাচিতে ইন্তিকাল করেন। পাকিস্তানের মেসেজ টিভি বিষয়টি নিশ্চিত করে।

মুফতি মুহাম্মদ রফি উসমানি জন্ম ১৯৩৬। পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব। তিনি পকিস্তানের প্রাক্তন গ্রান্ড মুফতি, পাকিস্তান আন্দোলনের অন্যতম প্রথিকৃত, দারুল উলুম করাচীর প্রতিষ্ঠাতা মুহাম্মদ শফী উসমানি (রহমাতুল্লাহি আলাইহি) এর সন্তান।

তিনি পাকিস্তানের গ্রান্ড মুফতি ও পাকিস্তানের সবচেয়ে বড় বিদ্যাপিঠ দারুল উলুম করাচীর সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

তিনি বিখ্যাত দুই ইসলামী ব্যক্তিত্ব মুফতি মুহাম্মাদ তাকি উসমানি ও মাওলানা ওয়ালি রাজির ভাই। এছাড়াও তিনি জামিয়াতুল উলামা, ইউ এস এ -এর একজন সন্মানিত সদস্যও ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ