শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

‘নৌযোগাযোগ ও মেরিটাইম সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও শ্রীলংকা একযোগে কাজ করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নৌযোগাযোগ ও মেরিটাইম সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও শ্রীলংকা একযোগে কাজ করে যাচ্ছে।

আজ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং শ্রীলংকার সফররত পররাষ্ট্রমন্ত্রী এম ইউ এম আলী সাবরি নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে তারা বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যে কোস্টাল শিপিং এগ্রিমেন্ট এবং শ্রীলংকান শিপিং কর্পোরেশন ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মধ্যে ফিডার সার্ভিসের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যে কোস্টাল শিপিং এগ্রিমেন্ট বিষয়ে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে নৌযোগাযোগ বৃদ্ধি ও মেরিটাইম সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধিশালী হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ উপলব্ধি থেকে উভয় দেশ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ণয় করে একযোগে কাজ করে যাচ্ছে। এ সম্ভাবনা এবং সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণের জন্য উভয় দেশ প্রতিবছর একটি সচিব পর্যায়ের সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যে সচিব পর্যায়ের প্রথম সভাটি ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় সভাটি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারী কোভিড-১৯-এর কারণে তা বিলম্বিত হয়েছে। দ্বিতীয় সভাটি শীঘ্রই কলম্বোতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পক্ষ সকল দপ্তর বা সংস্থা, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে সভা করে এবং তাদের নিকট থেকে প্রাপ্ত মতামত এবং ইনপুট পর্যালোচনা করেছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্ট আইন এবং বিধি-বিধান পর্যালোচনা শেষে শ্রীলংকান পক্ষকে শীঘ্রই জানানো হবে।

বৈঠকে জানানো হয়, শ্রীলংকান শিপিং কর্পোরেশন ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মধà§